,

শিগগির ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ রোধে শিগগির ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত আসতে পারে। আজ মঙ্গলবার রেল ভবনে একটি চুক্তি সইয়ের অনুষ্ঠানে এ কথা জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, ‘কবে থেকে ৫০ শতাংশ যাত্রী পরিবহন শুরু করবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। ১৩ জানুয়ারির অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে। ওইদিন থেকে ৫০ শতাংশ যাত্রী বহন করা সম্ভব হবে না। আমরা বিষয়টি নিয়ে বৈঠক করে শিগগির আপনাদের জানাব।’

পাবলিক প্রাইভেট পার্টনারশিপে বন্দর নগরীর চট্টগ্রাম স্টেশনের কাছে রেলওয়ের জমিতে শপিং মল, হোটেল কাম রেস্ট হাউস এবং অন্যান্য নির্মাণের জন্য বাংলাদেশ রেলওয়ে আজ একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। রেলওয়ের পক্ষে আহসান জাবের এবং এপিক প্রপার্টিজ লিমিটেডের পরিচালক আনোয়ার হোসেন এই চুক্তিতে সই করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য