,

রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছে পার্থের বিজেপি

news-image

নিউজ প্রতিবেদক : বিএনপির এক সময়ের জোটসঙ্গী আন্দালিব রহমান পার্থ এর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) রাষ্ট্রপতির সংলাপে যোগ দেবে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দলটির মহাসচিব আব্দুল মতিন সউদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সউদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে যে সংলাপ ডেকেছেন তাতে আগামী ১৩ জানুয়ারি রাত আটটায় আমরা অংশ নেবো।

তিনি বলেন, আমাদের দলের চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে।

নতুন নির্বাচন কমিশন গঠনে গত ২০ ডিসেম্বর রাষ্ট্রপতির সংলাপ শুরু হয়।

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। তার আগেই নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপে বসছেন রাষ্ট্রপতি। নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।

গত কয়েক মেয়াদে রাষ্ট্রপতি ‘সার্চ কমিটি’র সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করেছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য