,

নারীদের হিজাব পরার নির্দেশ তালেবানের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে নারীদের হিজাব পরার নির্দেশ সম্বলিত ব্যানার টানিয়েছে তালেবান সরকার। গত রবিবার দেশটির ‘সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ’-বিষয়ক মন্ত্রণালয় রাজধানী কাবুলজুড়ে দেয়াল ও গাছে এই ব্যানার ও প্ল্যাকার্ড টানিয়ে দেয়। গতকাল সোমবার আফগান সংবাদমাধ্যম খামা প্রেস এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, নারীদের বোরকা ও হিজাব পরতে রাজধানী শহরজুড়ে ব্যানার টাঙানোর পাশাপাশি সমগ্র আফগানিস্তানের গাড়িচালকদের প্রতিও নতুন নির্দেশনা দিয়েছে তালেবান। এই নির্দেশনায় বলা হয়েছে, হিজাব না পরলে কোনো নারীকে গাড়িতে আসন দেওয়া যাবে না। খবরে আরও বলা হয়, তালেবান ক্ষমতা নেওয়ার পর এই প্রথম এ ধরনের ব্যানার-প্ল্যাকার্ড দেখা গেছে।

ব্যানারে দেওয়া নোটিশে লেখা রয়েছে, ‘শরীয়াহ আইন অনুযায়ী, একজন মুসলিম নারীকে অবশ্যই হিজাব পরতে হবে। কারণ এটিই শরীয়াহ আইনের নির্দেশ।’

উল্লেখ্য, তালেবানরা ক্ষমতা গ্রহণের সময় নারী স্বাধীনতার অঙ্গীকার করলেও যতই দিন যাচ্ছে ততই নারীদের কোণঠাসা করা হচ্ছে। নারীর অধিকার হরণ থেকে শুরু করে নারীশিক্ষার ক্ষেত্র সংকুচিত করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য