,

নৌকার পক্ষে আজ থেকে নামলাম : শামীম ওসমান

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ছাত্রলীগ, মহিলা লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। তারা আমার কাছে এসেছে, আমি তাদের আপ্যায়ন করেছি। টু বি অনেস্ট, আমি তখন নৌকার জন্য কাজ করিনি। আজ থেকে নৌকার পক্ষে নামলাম।

সোমবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি। এখানে অন্য কিছু হবে না। প্রার্থী যেই হোক, নৌকার বিপক্ষে যাওয়ার সুযোগ নেই। নারায়াণগঞ্জে নানাভাবে আওয়ামী লীগের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। নারায়াণগঞ্জ নিয়ে অন্য খেলা খেলবেন না।

এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নিজের দলের সংসদ সদস্য শামীম ওসমানকে ‘গডফাদার’ আখ্যা দিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমূর আলম তার লোক বলে যে মন্তব্য করেছিলেন।

এর পর শনিবার সন্ধ্যায় তিনি সমকালকে বলেছিলেন, ‘আমার নীরবতা নিয়ে যে ধরনের কথাবার্তা চলছে, সময় এসেছে নীরবতা ভাঙার। সত্য বলতে চাই। এই সত্য হবে সাধারণ মানুষকে জানানোর জন্য।’

তিনি জানিয়েছিলেন, কয়েকদিনের মধ্যে সংবাদ সম্মেলন করে তিনি সত্য প্রকাশ করবেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য