,

গোঁফের কারণে চাকরি গেল পুলিশের

news-image

অনলাইন ডেস্ক : গোঁফ ছাটতে অস্বীকার করায় নিজের সাধের চাকরিখানা হারাতে হলো এক পুলিশ কনস্টেবলকে। চুল না কাটায় আর ‘অদ্ভূত’ এবং ‘বিদঘুটে’ গোঁফ না ছাঁটায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভারতের মধ্যপ্রদেশে এই ঘটনা ঘটেছে বলে এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, কনস্টেবল রাকেশ রানা রাজ্য পুলিশের টান্সপোর্ট বিভাগের গাড়িচালক পদে কর্মরত। তাকে গোঁফ ছাঁটার নির্দেশ দিলেও মানেননি তিনি। এরপর তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে এক নির্দেশনায় বলা হয়েছে। ওই নির্দেশনায় আরও বলা হয়, রানার গোঁফ অন্য কর্মীদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছিল।

এদিকে একে ‘আত্মসম্মানের’ বিষয় হিসেবে উল্লেখ করে রানা তার গোঁফ ছাঁটতে অস্বীকার করেন। তিনি ঘোষণা দিয়ে বলেন, তিনি একজন রাজপুত, আর এই গোঁফ তার গর্ব।

এ ব্যাপারে পুলিশের সহকারী মহাপরিদর্শ প্রশান্ত শর্মা জানান, জ্যেষ্ঠ কর্মকর্তাদের নির্দেশনা না মানায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য