,

নিউইয়র্কের আবাসিক ভবনে আগুনে নিহত ১৯

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি আবাসিক ভবনে আগুন লেগে ৯ শিশুসহ অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৬৩ জন। শহরের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, আহতদের মধ্যে ৩২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে, তাদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে, দমকল বিভাগের কমিশনার ড্যানিয়েল নিগরো জানান, ১৯তলা ভবনটির প্রত্যেক তলাতেই হতাহত পেয়েছেন তারা। এই অগ্নিকাণ্ডে নজিরবিহীন ধোঁয়া দেখার কথা জানান তিনি। নিগরো জানান, নিউইয়র্কে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ আগুনের ঘটনা এটি।

কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল রোববার ব্রুনক্স অ্যাপার্টমেন্ট ব্লকের দ্বিতীয় বা তৃতীয় তলায় স্থানীয় সময় বেলা ১১টার দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে প্রায় দুইশ’ দমকল কর্মী। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

দমকল বিভাগের কমিশনার ড্যানিয়েল নিগরো জানান, দুটি ফ্লোরে আগুন লেগেছে। কিন্তু যে অ্যাপার্টমেন্টে আগুন লাগে তার দরজা খোলা ছিল। ফলে সব ফ্লোরেই ধোঁয়া ছড়িয়েছে।

জানা গেছে, যে ভবনটিতে আগুন লেগেছে, ওই ভবন ও এর আশেপাশের একটি বড় অংশে আমেরিকায় নিরাপদ আশ্রয়ের খোঁজে আসা মুসলমান শরণার্থীদের বাস। সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, শরণার্থীরা বৈধ হোক বা অবৈধ, স্থানীয় প্রশাসনের কাছ থেকে তারা সব ধরণের সহযোগিতা পাবে।

প্রসঙ্গত, সম্প্রতি ফিলাডেলফিয়ায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে আট শিশুসহ ১২ জনের মৃত্যু হয়। আর এর কয়েকদিনের মাথায় নিউইয়র্কে এই অগ্নিকাণ্ড হলো।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য