,

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : এখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে না, যেভাবে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছিল; সেভাবেই চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে যাদের ঝুঁকি বেশি তাদেরকে বাসায় বসে অনলাইনে ক্লাস করার পরামর্শ দিয়েছেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত জানাতে আজ সোমবার সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দীপু মনি বলেন, যখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছিলাম তার থেকে আমরা এখন ভালো অবস্থায় আছি। তখন কোনো টিকা ছিল না, এখন প্রায় সবাই টিকার আওতায় চলে এসেছে। এখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে না। স্বাস্থ্যবিধি মানার বিষয়টি জোরদার করা হবে। সীমিত পরিসরেই শিক্ষাপ্রতিষ্ঠান চলবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, সাতদিন পর আবার বসব। পরিস্থিতি পর্যালোচনা করা হবে। যদি কখনো মনে হয় বন্ধ করতে হবে, তখন বন্ধ করে দিব।

তিনি বলেন, কিছু শিক্ষার্থী থাকতে পারে যাদের ঝুঁকি বেশি, তাদের প্রতি অনুরোধ তারা অনলাইনে ক্লাস করবেন। তাদের প্রতিষ্ঠানে না আসতে অনুরোধ করেন মন্ত্রী। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৯৫ ভাগের বেশি টিকা দেওয়া হয়েছে বলেও জানান ডা. দীপু মনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য