রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০৫৫ অক্ষরের লম্বা নামে বিশ্ব রেকর্ড গড়লেন মার্কিন কিশোরী

news-image
বাংলা প্রেস, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রে ১ হাজার ৫৫টি অক্ষরের অভিনব নামে বিশ্ব রেকর্ড গড়লেন মার্কিন কিশোরী। উক্ত কিশোরীর মা নিজের মেয়ের জন্য দীর্ঘ এক নাম রেখেছেন। যার প্রথম নামেই রয়েছে ১০১৯ আর মধ্য নামে ৩৬টি অক্ষর। তার বর্তমান জন্ম সনদটির দৈর্ঘ প্রায় দুই ফুট। সম্প্রতি এক টিভি শোতে এমনটিই জানালেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
সান্ড্রা উইলিয়ামস নামের ওই নারী বলেন, যখন তার একটি কন্যা সন্তান জন্মলাভ করল, তখন তিনি চাইলেন তার জন্য একটি অভিনব নাম হবে। সেটি ভেবেই মেয়ের নাম লম্বা করার সিদ্ধান্ত নেন তিনি।সান্ড্রা উইলিয়ামসের মেয়ে ১৯৮৪ সালের ১২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তখন তার স্বামী তাদের সন্তানের জন্ম সনদে এই নাম-  ‘Rhoshandiatellyneshiaunneveshenk Koyaanisquatsiuth Williams’ লিপিবদ্ধ করেন।
কিন্তু মেয়ের জন্মের তিন সপ্তাহ পর ওই নারী দেখলেন, এ নাম তো যথেষ্ট লম্বা নয়। এরপরই তিনি মেয়ের নামে এক হাজারেরও বেশি অক্ষর ব্যবহার করেন এবং ফের মেয়ের জন্ম সনদ নবায়ন করেন। সনদটির বর্তমান দৈর্ঘ প্রায় দুই ফুট।ওই নারী তার মেয়ের একটি মধ্যম আকারের নামও রেখেছেন, সেখানেও অন্তত ৩৬টি শব্দ রয়েছে। তবে পরিবারের লোকজন মেয়েটিকে সংক্ষিপ্ত ‘জিমি’ নামে সম্বোধন করেন। তার পুরো নাম উচ্চারণ করা খুবই কষ্টসাধ্য। নামটি একরকম:

Rhoshandiatellyneshiaunneveshenkescianneshaimondrischlyndasaccarnaerenquellenendrasamecashaunettethalemeicoleshiwhalhinive’onchellecaundenesheaalausondrilynnejeanetrimyranaekuesaundrilynnezekeriakenvaunetradevonneyavondalatarneskcaevontaepreonkeinesceellaviavelzadawnefriendsettajessicannelesciajoyvaelloydietteyvettesparklenesceaundrieaquenttaekatilyaevea’shauwneoraliaevaekizzieshiyjuanewandalecciannereneitheliapreciousnesceverroneccaloveliatyronevekacarrionnehenriettaescecleonpatrarutheliacharsalynnmeokcamonaeloiesalynnecsiannemerciadellesciaustillaparissalondonveshadenequamonecaalexetiozetiaquaniaenglaundneshiafrancethosharomeshaunnehawaineakowethauandavernellchishankcarlinaaddoneillesciachristondrafawndrealaotrelleoctavionnemiariasarahtashabnequckagailenaxeteshiataharadaponsadeloriakoentescacraigneckadellanierstellavonnemyiatangoneshiadianacorvettinagodtawndrashirlenescekilokoneyasharrontannamyantoniaaquinettesequioadaurilessiaquatandamerceddiamaebellecescajamesauwnneltomecapolotyoajohnyaetheodoradilcyana.

সান্ড্রা উইলিয়ামস জানান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙতেই তিনি মেয়ের এত বড় নাম দিয়েছিলেন। একইসাথে তিনি তার মেয়ের নাম আর দশটা মেয়ের নামের মতো হোক তা চাননি।
তিনি জানালেন, তার মেয়ের নাম বেশ আলাদা, যেটা গিনেস বুক অব রেকর্ডে স্থান করে নিয়েছে। নামটিতে সর্বমোট ১০১৯টি অক্ষর রয়েছে।
এর আগে বিশ্বের সবচেয়ে বড় নাম ছিল ৭৪৭ অক্ষরের, যা ১৯১৪ সালে রেকর্ড করা হয়েছিল। হোবার্ট বালিন নামের এক ব্যক্তির তার বিস্তারিত নামে ৭৪৭টি অক্ষর ব্যবহার করেছিলেন। হোবার্ট বালিন ১৯৯৭ সালে ৮৩ সালে মারা যান।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো হবে না : অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ

প্রশ্নফাঁসের দাবি গুজব বলে জানালেন শিক্ষামন্ত্রী