,

স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে বন্ধুকে খুন, হৃদয় রিমান্ডে

news-image

আদালত প্রতিবেদক : নিজের স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের জেরে বন্ধুকে খুনের মামলায় মো. হৃদয়ের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন। শুনানিকালে হৃদয়ের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আরিফ হোসেন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

জানা যায়, গত ৪ জানুয়ারি ঢাকার তুরাগ এলাকার বৃন্দাবন বস্তির নিজ ঘরে বন্ধু রাসেলের সঙ্গে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখতে পান হৃদয়। পরে ঘটনাস্থলেই ছুরি দিয়ে রাসেলকে কুপিয়ে হত্যা করেন তিনি। এ সময় তার স্ত্রীকেও কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় গত ৫ জানুয়ারি রাসেলের বাবা সোহরাব হাওলাদার তুরাগ থানায় একটি মামলা দায়ের করেন। এরপর গত ৭ জানুয়ারি বরগুনার আমতলী উপজেলার গাজীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৮ এর সদস্যরা।

র‌্যাব জানায়, রাসেলকে খুন করার পরই গাবতলী বাসস্ট্যান্ড হয়ে কুয়াকাটায় চলে যান হৃদয়। পরের দিনই তার আপন খালাতো ভাইয়ের শ্বশুরবাড়ি বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের দক্ষিণ গাজীপুর গ্রামের মনিরুল ফকিরের বাড়িতে আত্মগোপন করেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য