,

ফের আগুনে পুড়ল রোহিঙ্গ ক্যাম্প

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া উপজেলার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে এক হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। এ ছাড়া লার্নিং সেন্টার ও মেডিকেল সেন্টারসহ বেশ কিছু স্থাপনাও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ রোববার বিকেল ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা।

আট নম্বর এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান জানান, খবর পেয়ে উখিয়া টেকনাফ ও কক্সবাজার থেকে ফায়ার সার্ভিসের ৮টি টিম ঘটনাস্থলে পৌঁছে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর এখন উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। অগ্নিকাণ্ডের সুত্রপাত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

এর আগে চলতি বছরের ২ জানুয়ারি উখিয়া বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। এ ছাড়া গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যান ১৫ জন রোহিঙ্গা। তখন ১০ হাজার ঘর পুড়ে ছাই হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি