,

শিল্পীদের কেন মানুষ দুঃস্থ বলবে, প্রশ্ন ইলিয়াস কাঞ্চনের

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জয়ী হতে পারলে শিল্পীদের কাজের ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন নন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আজ রোববার রাজধানীর কাকরাইলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ‘বেদের মেয়ে জোসনা’খ্যাত এই নায়ক।

মূলত, চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলের প্রার্থীদের নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ, ইমন, সাইমন সাদিক, চিত্রনায়িকা নূতন, খল-অভিনেতা গাঙ্গুয়া, অভিনেতা আফজাল শরীফ, প্রযোজক খোরশেদ আলম খসরুসহ অনেকে।

এবার শিল্পী সমিতির নির্বাচনে সভাপতির পদে প্রার্থী হওয়া প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নিপুণরা আমার কাছে এসে বলল, দীর্ঘদিন যারা এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন সেই নেতৃত্বের মধ্যে অন্য সংগঠনগুলোর সঙ্গে একটা রেষারেষি হচ্ছে, মনোমালিন্য হচ্ছে। এই মনোমালিন্য যদি চলচ্চিত্রে থাকে তাহলে তো উন্নয়ন হবে না। আমি বিষয়গুলো ভেবে নির্বাচনে এসেছি।’

তিনি আরও বলেন, ‘শিল্পীদের কেন মানুষ দুঃস্থ বলবে। আমরা অনেক সিনেমা বানানোর উদ্যোগ নেবো। শিল্পীদের কাজের ব্যবস্থা করব।’ নির্বাচনে ছেলে জয়ের কাছ থেকে উৎসাহ পেয়েছেন বলেও জানান তিনি।

অ‌ভি‌নেত্রী নিপুণ বলেন, ‘এই চলচ্চিত্র থেকে আমি অনেক কিছু পেয়েছি। কিন্তু আজকে চলচ্চিত্র যেখানে এসে দাঁড়িয়েছে, আমার মনে হচ্ছে আমরা একটা ক্রান্তিলগ্ন পার করছি। কাঞ্চন ভাইকে অনেক ধন্যবাদ, তিনি এই সময় এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন।’

উল্লেখ‌্য, এবার সভাপতি পদে মিশা সওদাগরের বিপক্ষে প্রার্থী হয়েছেন ইলিয়াস কাঞ্চন। আর জায়েদ খানের বিপক্ষে সাধারণ সম্পাদক পদে লড়বেন নিপুণ। আগামী ২৮ জানুয়ারি এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য