,

প্রতিশোধ নিতে ২০০ জনকে হত্যা

news-image

অনলাইন ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অন্তত ২০০ গ্রামবাসীকে হত্যা করেছে অজ্ঞাত হামলাকারীরা। সম্প্রতি জামফারা রাজ্যে জঙ্গিদের আস্তানায় সামরিক বাহিনীর বিমান হামলার জবাবে এই প্রতিশোধ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আজ রোববার এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। শনিবার গণদাফনের আয়োজনের পর গ্রামবাসীরা ফিরে আসেন। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, হামলায় নিহত হয়েছেন অন্তত ৫৮ জন।

উম্মারু মাকেরি সেখানকার এক বাসিন্দা। বন্দুকধারী দস্যুদের হামলায় তার স্ত্রীসহ তিন সন্তান নিহত হন। তিনি বলেন, এখন পর্যন্ত ১৫৪ জন মানুষকে দাফন করা হয়েছে। তবে অনেক অন্যরা বলছেন, সব মিলিয়ে প্রায় ২০০ জনকে হত্যা করেছে হামলাকারীরা।

বলরবে আলহাজী স্থানীয় কমিউনিটর নেতা। দস্যুদের তাণ্ডবে তার বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, হামলায় নিহত ১৪৩ জনকে দাফন করেছি।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, কেউকে দেখা মাত্রই গুলি করেছে হামলাকারীরা। ১০টি গ্রামে তাণ্ডব চালিয়েছে অজ্ঞাত হামলাকারীরা। এখনও অনেকে নিখোঁজ। তাদের সন্ধান চালানো হচ্ছে। নিহতদের অনেকের পরিচয় জানা সম্ভব হয়নি।

এদিকে সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গত সোমবার জামফারা রাজ্যের গুসামি বনে জঙ্গিদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। এতে দুই নেতাসহ শতাধিক জঙ্গি নিহত হন।

নাইজেরিয়ায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা দিনদিন বেড়েই চলছে। প্রায় সময় অপহরণ, গুম, হত্যার মতো ঘটনা ঘটিয়ে আসছে। এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মুলে দীর্ঘ দিন ধরে অভিযান চালিয়ে আসছে নিরাপত্তা বাহিনী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য