বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শামীম ওসমানের গডফাদার উপাধি আমার দেওয়া নয় : আইভী

news-image

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘শামীম ওসমানকে গডফাদার উপাধি আমি দেইনি। এটা তার গত ৩০ বছরের উপাধি, শুধু নারায়ণগঞ্জ নয়, সারা বাংলাদেশের মানুষ তা জানে।’

আজ রোববার সকালে নারায়ণগঞ্জের বন্দরের ২২ নম্বর ওয়ার্ডে বন্দর খেয়াঘাটে প্রচারকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি ওই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ও ভোট চান।

আইভী বলেন, ‘আমার জনগণ কখনো কোনো সন্ত্রাসী, গডফাদার, চাঁদাবাজ, খুনিকে গ্রহণ করেনি। নারায়ণগঞ্জে স্থানীয় সরকার নির্বাচনে সেটা বারবার প্রমাণিত হয়েছে। আমার নারায়ণগঞ্জের জনগণ কখনো গ্রহণ করেনি, করবেও না।’

তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটি বিশাল দল। এখানে সবার স্থান আছে। জনপ্রিয় মানুষের যেমন স্থান আছে, তেমন বির্তকিত মানুষেরও স্থান আছে। সব দলের মধ্যেই সবাই থাকে। আওয়ামী লীগ একটি বিশাল জনসমুদ্র, এখানে যে টিকে থাকার সে টিকে থাকবে, যে চলে যাওয়ার সে চলে যাবে।

গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইভী আরও বলেন, ‘জনপ্রতিনিধি জনগণের। গত তিনবার পাস করার পর আমি বলেছি, আমি সবার ভোটে পাস করেছি। কিন্তু আমার পরিচয় আমি আওয়ামী লীগ। আমি বংশগতভাবে আওয়ামী লীগ করি, আমি বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী। কিন্তু আমি কাজ করব সবার জন্য। আমি যখন রাস্তা করি তখন আওয়ামী লীগ, বিএনপি দেখি না। সুতরাং আমি দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করব। এখনো করছি, ভবিষ্যতেও করব। কিন্তু আমার পরিচিতি আমার জয় বাংলা।’

গণসংযোগকালে আইভীর সঙ্গে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল