,

২০০ টাকার জন্য মায়ের গলা কেটে হত্যা!

news-image

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে গাঁজা কেনার জন্য ২০০ টাকা না পেয়ে আমেনা খাতুন (৫০) নামে এক মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছেন তার ছেলে নুর করিম রাসেল (২৮)। এ অভিযোগে রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের পূর্ব বড়ধলী গ্রামের মাইনকা মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ, এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানায়, মৃত সাহাব উদ্দিনের স্ত্রী আমেনা খাতুন তার ছেলে নুর করিম রাসেলকে নিয়ে বাবার বাড়িতেই বসবাস করতেন। বিগত কয়েক বছর থেকে মাদকাসক্ত হয়ে অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন রাসেল। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গাঁজা কেনার জন্য মায়ের কাছে ২০০ টাকা দাবি করেন রাসেল। দাবি করা টাকা না পেয়ে তিনি ধারালো বটি দিয়ে মা আমেনাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন। প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে রাসেলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই আবদুল হাদী বাদী হয়ে রাসেলকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেছেন।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর