,

আওয়ামী লীগের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ ১৭ জানুয়ারি

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংলাপ আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আজ রোববার বঙ্গভবনের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং জানায়, ওই দিন বিকাল চারটায় আওয়ামী লীগের সঙ্গে ইসি গঠন নিয়ে আলোচনা করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গত ২০ ডিসেম্বর সংলাপ শুরুর পর এখনও পর্যন্ত ৩২টি দলকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। গত দুইবারের মতো এবারও সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনার নিয়োগের উদ্যোগ নিয়ে ২০ ডিসেম্বর রাষ্ট্রপতি সংলাপ শুরু করেন।

বিএনপি আগের দুইবার সংলাপে গেলেও এবার রাষ্ট্রপতির এই উদ্যোগে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর বাইরে আরও কয়েকটি দল আমন্ত্রণ পেলেও সংলাপে অংশ নেয়নি। এছাড়াও দু-একটি দল সংলাপে যাবে না বলে আগাম ঘোষণা দিয়েছে।

সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন নিয়োগে আইন প্রণয়ন না হওয়ায় বিকল্প হিসেবে সার্চ কমিটি গঠন করে নিয়োগ দিচ্ছেন রাষ্ট্রপতি। কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। তার মধ্যেই রাষ্ট্রপতিকে নতুন কমিশন গঠন করতে হবে। নতুন ইসির পরিচালনায় আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য