,

নাসিক নির্বাচন পর্যন্ত দায়িত্বে থাকছেন বর্তমান ডিসি

news-image

নিজস্ব প্রতিবেদক : অন্য ১৩ জেলার সঙ্গে নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হলেও বর্তমান ডিসি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন পর্যন্ত দায়িত্বে থাকবেন। ১৬ জানুয়ারি নাসিক নির্বাচন শেষে ১৭ জানুয়ারি নতুন ডিসি এই জেলায় যোগ দেবেন। ওই দিন নারায়ণগঞ্জের ডিসিকে প্রত্যাহার করা হবে।

চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. মঞ্জুরুল হাফিজকে গত ৫ মে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে বদলি করা হয়। এদিন আরও ১২ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, নতুন নিয়োগ পাওয়া ১১ জন ডিসিকে ১৩ জানুয়ারি নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নারায়ণগঞ্জে নিয়োগপ্রাপ্ত ডিসি যোগ দেবেন ১৭ জানুয়ারি। চাঁপাইনবাবগঞ্জের ডিসিকে নারায়ণগঞ্জ বদলি করা হয়েছে বলে চাঁপাইনবাবগঞ্জে নিয়োগ পাওয়া ডিসিকেও ১৭ জানুয়ারি যোগ দিতে বলা হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, নতুন ডিসিদের নিয়োগ প্রক্রিয়া অনেক আগেই শুরু হয়েছে। এটি রুটিন ওয়ার্ক, এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তবে বর্তমান ডিসি নির্বাচন সংক্রান্ত নানা বিষয়ে অবহিত বলে তাঁকে নির্বাচন শেষ করতে বলা হয়েছে।

গত ৫ জানুয়ারি নতুন ডিসি নিয়োগ দিয়ে ডিসি হিসেবে দায়িত্ব চালিয়ে আসা কর্মকর্তাদের বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে বদলি করা হলেও নারায়ণগঞ্জের ডিসি মোস্তাইন বিল্লাহকে বদলি করা হয়নি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য