,

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবিতে নিখোঁজ পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নদী পারাপারের সময় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে তিতাস নদীর মনিপুর এলাকা থেকে অসিম চন্দ্র আশ্চর্যের (৩৫) ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে শনিবার রাত ৮টার দিকে উপজেলার তিতাস নদীর মনিপুর এলাকায় নদীতে ডুবে নিখোঁজ হন তিনি।  নিখোঁজ অসিম উপজেলার বিদ্যা্কুট ইউনিয়ন মনিপুর গ্রামের মৃত গোপী চন্দ্র আচার্যের ছেলে।
স্হানীয় সূএে জানা যায়, অসিম চন্দ্র আচার্য মনিপুর থেকে ছোট নৌকায় করে গোসাইপুর বাজারে যাচ্ছিলেন। পথে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় তার ছোট নৌকাটি ডুবে গেলে অসিম চন্দ্র আশ্চর্যও পানিতে তলিয়ে যান। দুর্ঘটনার পর খবর পেয়ে নবীনগর থানার পুলিশ ঘটনাস্থলে আসে।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আমিনুর রশিদ জানান, নিখোঁজ অসিমকে তিতাস নদীর মনিপুর এলাকা থেকে ভাসমান অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের