,

সীমান্তে উত্তেজনা সত্ত্বেও কাবুল সফরে যাচ্ছে পাকিস্তানের প্রতিনিধি দল

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে চরম উত্তেজনার মধ্যে কাবুল সফর করতে যাচ্ছেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোইদ ইউসুফ। গত বৃহস্পতিবার আফগানিস্তানের আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সেলের (এআইসিসি) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আফগান সংবাদমাধ্যম টলোনিউজ জানিয়েছে, ইসলামাবাদে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সার ওই বৈঠকে সভাপতিত্ব করেন।

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, ‌‘এনএসএ’র নেতৃত্বে পাকিস্তানি কর্মকর্তাদের একটি ঊধ্বর্তন প্রতিনিধিদল আফগান সরকারের সঙ্গে সমস্ত সহায়তা-সম্পর্কিত সম্ভাবনার বিষয়ে যুক্ত হতে শিগগিরই আফগান সফর করবে।’

সফরের কোনো তারিখ প্রকাশ করা হয়নি। তবে এই সফর ১৭ থেকে ১৮ জানুয়ারি হতে পারে বলে পাকিস্তান সরকারের একটি সূত্র জানিয়েছে।

পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সার বলেছেন, বিশ্বকে আফগান জনগণকে ত্যাগ করা উচিত নয়। আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা শুধু আফগান জনগণের জন্য নয়, পাকিস্তানের জন্য বাণিজ্য বৃদ্ধি এবং মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য সম্ভাবনার সুযোগ দেবে।

এদিকে, আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বলখি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি উভয় পক্ষকে এ বিষয়ে আলোচনায় বসতে বলেছেন।

এর আগে বুধবার পাকিস্তানের ইন্টার-সার্ভিস জনসংযোগ প্রধান মেজর জেনারেল বাবর ইফতিখার নিশ্চিত করেন, তালেবানের আপত্তি সত্ত্বেও আফগানিস্তানের সঙ্গে ২ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের বেড়ার তৈরির কাজ শেষ করবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য