,

বন্ধ হচ্ছে ‘নরকের দরজা’!

news-image

অনলাইন ডেস্ক : তুর্কমেনিস্তানে ‘নরকের দরজা’ নামে পরিচিত কারাকুম মরুভূমির গর্তের আগুন নেভানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বেরদিমুখামেদভ। এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।

বিবিসি জানিয়েছে, দেশটির পরিবেশ ও স্বাস্থ্যগত কারণে গর্তের আগুন বন্ধ করতে চান প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বেরদিমুখামেদভ। একইসঙ্গে সেখান থেকে গ্যাস রপ্তানির পরিকল্পনা রয়েছে তার। তাই প্রায় চার দশকেরও বেশি সময় ধরে জ্বলতে থাকা গর্তের আগুন নেভানোর জন্য একটি উপায় বের করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

গণমাধ্যমে প্রচারিত এক বক্তব্যে প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বেরদিমুখামেদভ বলেন, আমরা মূল্যবান প্রাকৃতিক সম্পদ হারাচ্ছি। যা দিয়ে আমার অনেক মুনাফা অর্জন করতাম এবং সেগুলো আমাদের জনগণের কল্যাণে ব্যয় করা যেত।

১৯৭১ সাল থেকে কারাকুম মরুভূমির একটি গর্তে আগুন জ্বলছে। এই আগুন নেভাতে সরকারের পক্ষ থেকে কয়েকবার চেষ্টাও করা হয়েছিল। কিন্তু নেভানো সম্ভব হয়নি। তবে এবারও গর্তের আগুন নেভানোর নির্দেশ দিয়েছেন তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট।

কারাকুম মরুভূমির দারভাজা গর্তের সৃষ্টি নিয়ে নানা রহস্য ছড়িয়ে আছে। অনেকে মনে করেন, ১৯৭১ সালে সোভিয়েত খননের সময় এটি সৃষ্টি হয়। তবে ২০১৩ সালে কানাডার অনুসন্ধানকারী জর্জ কৌরোনিস গর্তের গভীরতা পরীক্ষা করেন। তিনি আবিষ্কার করেন, প্রকৃতপক্ষে কেউ জানে না কীভাবে এই গর্ত সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, স্থানীয় তুর্কমেন ভূতত্ত্ববিদদের মতে, ১৯৬০-এর দশকে কারাকুম মরুভূমিতে বড় আকারের এই গর্ত তৈরি হয়। আর আশির দশকে আগুন জ্বলতে শুরু করে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য