,

শপথ নিলেন সদ্য নিয়োগপ্রাপ্ত ৩ বিচারপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : সদ্য নিয়োগ পাওয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৪ বিচারপতির মধ্যে তিনজন শপথ পাঠ করেছেন। রোববার বেলা পৌনে ১১টায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন।

শপথগ্রহণ করা তিন বিচারপতি হলেন- বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

অপর বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাই তার শপথ পরে পাঠ করানো হবে।

সকালে চার বিচারপতির নিয়োগের বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে। শনিবার রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে তাদের নিয়োগ দেন।

এর আগে গত ৩০ ডিসেম্বর দেশের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সংবিধানের ৯৫ (১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য