,

চারদিন পর ভেসে উঠলো মা-মেয়েসহ ৪ জনের মরদেহ

news-image

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুলায় ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির চারদিন পর নিখোঁজ ১০ জনের মধ্যে মা-মেয়েসহ চারজনের মরদেহ ভেসে উঠেছে। আজ রোববার সকালে ভেসে ওঠা মরদেহগুলো উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৫ জানুয়ারি সকালে ফতুল্লার বক্তাবলী সিপাইবাড়ি খেয়াঘাট থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি ধর্মগঞ্জ খেয়াঘাটের উদ্দেশে ছেড়ে যায়। ধলেশ্বরী নদীর মাঝখানে পৌঁছালে বরিশাল থেকে ঢাকাগামী এমভি ফারহান নামে একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কা লাগলে ডুবে যায় ট্রলারটি। এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও একই পরিবারের চারজনসহ ছয় যাত্রী নিখোঁজ হন।

এদিকে, ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত ও নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস। ঘন কুয়াশায় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস।

স্থানীয়দের অভিযোগ, ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রীবহন করায় নদীটির ওই পথে প্রায়ই ঘটে দুর্ঘটনা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য