,

তিন ছাত্রলীগ নেতার মাথা থেকে বের হল ৯ বুলেট

news-image

নিজস্ব প্রতিবেদক (বগুড়া) : বগুড়ার ধুনটে অস্ত্রপচারের মাধ্যমে তিন ছাত্রলীগ নেতার মাথা থেকে ৯টি রাবার বুলেট বের করে আনা হয়েছে। প্রায় একবছর আগে একটি সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই বুলেটগুলো ব্যবহার করেছিল পুলিশ। গতকাল শুক্রবার বগুড়ার একটি ক্লিনিকে অস্ত্রোপচারের মধ্য দিয়ে বুলেটগুলো বের করা হয়।
এরা হলেন- ধুনট উপজেলার গোসাইবাড়ি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিয়ান রবিন (২৩), ভান্ডারবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হুদয় (২২) ও গোসাইবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আকাশ (২৩)।

এদের মধ্যে রবিন ও হৃদয়ের মাথা থেকে ২টি করে ৪টি ও আকাশের মাথা থেকে ৫টি বুলেট বের হয়েছে। এ ছাড়াও ১৫ দিন আগে ধুনট হাসপাতালে নাসিম নামে অপর এক ছাত্রলীগ নেতার মাথা থেকেও ২টি বুলেট বের করা হয়েছিল।

জানা গেছে, গত বছরের ১৩ ফেব্রুয়ারি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বগুড়ার ধুনট উপজেলা পরিষদ সড়কে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ৪ রাউন্ড ফাঁকা গুলি এবং ১০০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। সংঘর্ষে ধুনট উপজেলা যুবলীগের সভাপতি-সহ ছাত্রলীগ ও আওয়ামী লীগের উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন।

ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন জানান, ঘটনার দিন ধুনট উপজেলা আওয়ামী লীগের একটি গ্রুপের হামলার সময় পুলিশ রাবার বুলেট ছুড়লে ছাত্রলীগের ৪ নেতার মাথায় গুলি বিঁধে যায়। কিন্তু কয়েক মাস আগে তারা অসুস্থ হয়ে পড়লে ডাক্তারি পরীক্ষার পর বিষয়টি ধরা পড়ে। পরে অস্ত্রপচারে তাদের মাথা থেকে বুলেটগুলো বের করে আনা হয়। ওই সময় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে বলে জানিয়েছেন ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা।

 

এ জাতীয় আরও খবর

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত