,

এবার করোনায় আক্রান্ত মিথিলা

news-image

বিনোদন প্রতিবেদক : চলতি বছরের শুরুতেই করোনাভাইরাসে আক্রান্ত হন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার বর্তমান স্বামী ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি। এর ক’দিন পর (৫ জানুয়ারি) গায়ক-অভিনেতা তাহসান খান ও মিথিলার মেয়ে আইরা তেহরীম খানও করোনায় আক্রান্ত হয়। অবশেষে মিথিরাও করোনার থাবায় পড়লেন। গতকাল শুক্রবার তার কোভিড টেস্ট পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন এই তারকা। ফলে পরিবারের সবাই এখন ভাইরাসটিতে আক্রান্ত হলেন।

মিথিলা বলেন, ‘কয়েক দিন ধরেই আমরা সাবধানে ছিলাম। কিন্তু আমার মধ্যেও করোনার লক্ষণ ছিল। ফলে ৩-৪ দিন আগে পরীক্ষা করিয়েছিলাম। তখন কিন্তু নেগেটিভ এসেছিল। গত পরশু (বৃহস্পতিবার) আবারও নমুনা পরীক্ষা করালে গতকাল বিকেলে পজিটিভ রিপোর্ট আসে।’

মিথিলা জানান, অল্প কাশি ও ঠাণ্ডা আছে। এছাড়া তিনি আর কোনও সমস্যা অনুভব করছেন না। স্বামী-সন্তান এখন বেশ ভালো আছে। তাদের জ্বর নেই। বর্তমানে তারা সবাই কলকাতায় সৃজিতের বাসাতেই আছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য