,

ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে, এখনই সাবধান হতে হবে : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের বিভিন্ন দেশে করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ায় এই ভাইরাস থেকে সুরক্ষায় এখনই সাবধান হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের তিন বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যার পর জাতির উদ্দেশে ভাষণে এ আহ্বান জানান তিনি।

করোনাভাইরাস মহামারির কারণে বিগত দুই বছর সঙ্কটময় পরিস্থিতির মধ্য দিয়ে আসার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সেই সঙ্কট এখনও কাটেনি। এর মধ্যেই আবার বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে। আমাদের এখনই সাবধান হতে হবে।’

এক্ষেত্রে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি যারা এখনো টিকা নেননি, তাদের দ্রুত টিকা নেওয়ার অনুরোধ করেছেন তিনি।

চলতি জানুয়ারি মাস থেকেই আবার করোনার গণটিকা দেওয়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, প্রতি মাসে এক কোটি মানুষকে টিকার আওতায় আনার কর্মসূচি নেওয়া হয়েছে।

বর্তমানে দেশে সাড়ে ৯ কোটির বেশি টিকা মজুদ রয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর দেওয়া তথ্য মতে, দেশে এখন পর্যন্ত ১২ কোটি ৯৫ লাখ ৮০ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন প্রায় ৭ কোটি ৫৮ লাখ মানুষ, আর দুই ডোজ পেয়েছেন ৫ কোটি ৩৫ লাখ ৮২ হাজার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য