,

৩ মিনিটের গানের জন্য ১২ ঘণ্টা ভিজলেন নায়িকা

news-image

বিনোদন প্রতিবেদক : চলছে পৌষ মাস। দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। এমনই শীতের রাতে টানা বৃষ্টিতে ভিজতে দেখা গেলো অভিনেত্রী সোহানা সাবাকে। ঢাকার অদূরে মানিকগঞ্জে চলছে অরুণা বিশ্বাস পরিচালিত ‘অসম্ভব’ সিনেমার শুটিং। সিনেমাটির একটি গানের দৃশ্যের জন্য ১২ ঘন্টা বৃষ্টিতে ভিজলেন সোহানা।

গত ২ ও ৩ জানুয়ারী চলচ্চিত্রটির গানে শুটিংয়ে অংশ নেন। রবীন্দ্রনাথের ‘আজি ঝর ঝর মুখর বাদল দিনে’-গানটিতে ঝুম বৃষ্টিতে সাবাকে ভিজতে হয়েছে রেইন মেশিনে। সম্প্রতি এই গানের শুটিংয়ের স্থিরচিত্র প্রকাশ করেন সাবা। ক্যাপশনে লিখেছেন, ‘অনেকেই বলে অভিনয় করা সবচেয়ে সহজ। হ্যাঁ, অবশ্যই সহজ কাজ; যখন আপনি ১৪ ডিগ্রি সেলসিয়াসে ১২ ঘণ্টা ধরে ভিজবেন একটি ৩ মিনিটের গানের জন্য এই শীতের রাতে?’

সোহানা সাবা বলেন, আমি ঢাকায় ফিরেছি, তবে ঠাণ্ডা লেগে গেছে। গলাটাও বসা। যদি একদিন শুটিং করতে হতো তারপরও কথা ছিল। কিন্তু শুটিং করতে হয়েছে দু’দিন। ৬-৭ ঘণ্টা ভিজে শুটিং করেছি। যদিও ইউনিটের সবাই খুব যত্নবান ছিলেন আমার প্রতি। কিন্তু দিন শেষে কাজটি তো করতে হয়েছে।

‘আজি ঝর ঝর ঝর বাদল দিনে’ গানটি গেয়েছে অনিমা রায়। খুব সুন্দর গেয়েছে সে। তবে কাজটি করেও ভালো লেগেছে। কাজটি করার পর ঢাকায় এসে ঠাণ্ডা-কাশিতে ভুগছি। নিজেকে সুস্থ করার চেষ্টা করছি। তবে দিন শেষে কাজটি অনেক ভালো হয়েছে এটাই বড় পাওয়া।’

‘অসম্ভব’ সিনেমার শুটিং প্রায় শেষের পথে। চলতি মাসেই পরিপূর্ণভাবে শেষ হবে এর চিত্রায়ণ। সিনেমাটিতে সাবা ছাড়াও অভিনয় করছেন আবুল হায়াত, অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, গাজী আবদুন নূর, শাহেদ, স্বাগতা এবং জ্যোৎস্না বিশ্বাস। এটি সোহানা সাবার অষ্টম চলচ্চিত্র। এর আগে ২০০৬ সালে ‘আয়না’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আসেন তিনি। এরপর খেলাঘর, চন্দ্রগ্রহণ, প্রিয়তমেষু, বৃহন্নলা, ষড়রিপু চলচ্চিত্রে অভিনয় করেন। সর্বশেষ ২০১৯ সালে আব্বাস চলচ্চিত্রে দেখা যায় তাকে। সম্প্রতি ওয়েব সিরিজ ‘বলি’-তে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড