,

চতুর্থবার বিয়ের পিঁড়িতে শ্রাবন্তী!

news-image

অনলাইন ডেস্ক : ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কনে সাজের একটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে- তার পরনে রয়েছে লাল শাড়ি, মাথায় সিঁদুর, হাতে শাঁখা-বলা, নাকে টানা নোলক, গলায় জমকাল সেট, মাথায় মুকুট– সব মিলিয়ে তার নববধূর সাজকে সম্পূর্ণ করেছে। এই ছবি দেখেই সমালোচকরা বলছেন, তবে কি শ্রাবন্তী চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন?

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বৈবাহিক জীবন সকলেরই জানা। প্রথমে পরিচালক রাজীব, তার পরে মডেল কৃষ্ণ ব্রজ, এবং বর্তমানে রোশান। তবে এখন অভিনেত্রী রোশানের থেকে ডিভোর্স চান বলে শোনা গিয়েছে।

এদিকে শ্রাবন্তী বলছেন, তার নববধূ সাজের ছবি শুধু ব্রাইডাল শুটের জন্য। সে কথা অভিনেত্রী নিজেই ছবির ক্যাপশনে জানালেও, কটুকথা বলতে ছাড়েননি সমালোচকরা। অবশেষে শ্রাবন্তী ওই ছবির কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছেন।

তবে ফের সিঁদুর পরে অল্প কয়দিনের মধ্যেই ফের খবরে এলেন এই টালিগঞ্জের নায়িকা। ফের সিঁদুর পরে বিবাহিতা নারী সেজেছেন। এসব নিয়েও নেটিজেনরা ফের চতুর্থ বিয়ে নিয়েই কথা বলছেন। তবে এবারও লিখে দিয়েছেন ফ্রম থেকে সেট। হ্যাশট্যাগে চলচ্চিত্রের নাম ‘ভয় পেয়ো না’। এই চলচ্চিত্রে ওম অভিনয় করছেন শ্রাবন্তীর বিপরীতে।

সম্প্রতি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে দেখা গেছে নুসরাতের হাউস পার্টিতে। আর এই হাউস পার্টির ছবিতেই প্রথমবার সামনে এসেছে নুসরাতের বেবি বাম্পের ছবি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য