,

দীর্ঘ বিরতির পর ফিরছেন সেই প্রিয়মুখ চাঁদনী

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী। নৃত্যশিল্পী হলেও নিয়মিত নাটক ও সিনেমায় অভিনয় করতেন তিনি। মাঝে অনেকটা সময় অভিনয় থেকে দূরে ছিলেন। এখন আবার নিয়মিত হচ্ছেন। সম্প্রতি তিনি বাংলাদেশ বেতারের জন্য ‘তাহার কথা’ নামে নাটকে কাজ করেছেন।

পরিমল সরকারের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন সৈয়দা ফরিদা ফেরদৌসী যাত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে নাটকটি তৈরি করা হয়েছে।

নাটকে কাজ প্রসঙ্গে চাঁদনী বলেন, ‘বেতারের নাটকে অভিনয় করতে আমার ভালো লাগে। এখানে কোনো টিভি নাটকের মতো এতো সমস্যা নাই। সময় নিয়ে স্বাধীন ভাবে কাজ করা যায়, যা টিভি নাটকে কোনো ভাবে সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘আমি বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী। তা হয়েছি অনেক আগেই। তবে নানা কারণে এতো দিন বেতারের নাটকে অভিনয় করা হয়নি। খুব সুন্দর একটি গল্প। এই নাটকে অভিনয় করলাম। আশা করছি নাটকটি শ্রোতাদের ভালো লাগবে।’

বাংলাদেশ বেতার সূত্রে জানা গেছে, নাটকটি আগামী ১৪ জানুয়ারি প্রচার হবে। নাটকে অভিনয়ের পাশাপাশি নৃত্য নিয়েও এখন বেশ ব্যস্ত এই অভিনেত্রী। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে একটি বিশেষ নৃত্যানুষ্ঠানে কোরিওগ্রাফি করছেন চাঁদনী।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য