,

৩৩ বছরেও জাহাজ দেয়নি পাকিস্তান, চুক্তি বাতিল মন্ত্রিসভায়

news-image

নিজস্ব প্রতিবেদক : চুক্তি হওয়ার পর ৩৩ বছর পেরিয়ে গেলেও দুটি কন্টেইনার জাহাজ সরবরাহ করেনি পাকিস্তান। তাই পাকিস্তানের সঙ্গে থাকা চুক্তিটি বাতিল করলো মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে পাকিস্তান থেকে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জন্য দুটি কন্টেইনার জাহাজ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এই অনুমোদনের কথা জানান।

তিনি বলেন, পাকিস্তান থেকে বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য দুটি কন্টেইনার কেনার জন্য ১৯৮৮ সালের ১৩ অক্টোবর মন্ত্রিসভা পাকিস্তানের সঙ্গে ৫০ মিলিয়ন ডলারের একটি চুক্তি করা হয়েছিল। আজ পর্যন্ত তারা দেয়নি, কিছু হয়নি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, পাকিস্তান সরকার তাদের কারাচি শিপইয়ার্ডকে ৮ দশমিক ৮৫ মিলিয়ন ডলার দিয়ে দিয়েছিল। আমরাও টাকা দেইনি। চু্ক্তিটির এতদিন হওয়ার পরেও কিছু হয়নি বলে মন্ত্রিসভা চুক্তিটি বাতিল করে দিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য