,

করোনায় আক্রান্ত তাহসান-মিথিলার মেয়ে আইরা

news-image

বিনোদন প্রতিবেদক : গায়ক-অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার মেয়ে আইরা তেহরীম খান করোনাভাইরাসের আক্রান্ত হয়েছে। এর আগে চলতি বছরের শুরুতেই করোনায় আক্রান্ত হন মিথিলার বর্তমান স্বামী ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি। বর্তমানে মিথিল-আইরা কলকাতাতেই আছেন।

মিথিলা বলেন, ‘সৃজিতের পর আমার মেয়ে আইরারও করোনা পজিটিভ এসেছে। গত তিন দিন ধরে তার জ্বর ছিল। পরীক্ষা করার পর গতকাল (৫ জানুয়ারি) তার করোনা পজিটিভ আসে। তবে আমরা আগে থেকেই ওষুধ খাওয়ানো শুরু করি। এখন বেশ ভালো আছে।’

তিনি আরও বলেন, ‘শুরুতে জ্বর এবং কাশির পর দুজনই এখন আগের চেয়ে অনেক ভালো আছে। তারা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে সেজন্য সবাই দোয়া করবেন।’

মিথিলা জানান, করোনার কারণে স্বামী এবং কন্যা দুজনের কাছ থেকে আলাদা থাকছেন তিনি। দূর থেকেই তাদের সেবা করছেন। তার বিশ্বাস দ্রুতই স্বামী সৃজিত ও কন্যা আইরা করোনামুক্ত হবেন।

তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। ২০১৭ সালের জুলাই মাসে তাদের বিচ্ছেদ হয়। তাদের একমাত্র সন্তান আইরা। ২০১৯ সালের ৬ ডিসেম্বর কলকাতার নির্মাতা সৃজিতকে বিয়ে করেন মিথিলা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য