,

ঘরবন্দী থেকেও করোনা পজিটিভ মিমির!

news-image

অনলাইন ডেস্ক : রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি, পরমব্রত চট্টোপাধ্যায়, দেব, রুক্মিণী মৈত্র, রুদ্রনীল ঘোষ— কলকাতার শোবিজে গত দুদিনে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছেই। আর এবার আক্রান্ত হওয়ার কথা জানালেন মিমি চক্রবর্তী। যদিও অভিনেত্রীর দাবি, তিনি গত কয়েক দিনে বাড়ির বাইরে পা রাখেননি।

মিমি সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘আমার করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও আমি গত কয়েক দিনে বাড়ির বাইরে পা রাখিনি, না বাইরের কোনো মানুষের সঙ্গে দেখা করেছি। এটা সত্যি আমাকে খুব খারাপভাবে ধরেছে।’

নায়িকা এও জানান, তিনি ইতিমধ্যেই ডাক্তারের সঙ্গে কথা বলেছেন ও নিজেকে হোম কোয়ারেন্টাইনে রেখেছেন।

সঙ্গে অভিনেত্রী-সাংসদ সবার উদ্দেশে কভিডবিধি মেনে চলা ও মাস্ক পরার অনুরোধ জানান।

এ দিকে একাধিক টলিউড তারকা করোনা আক্রান্ত হওয়ার পর সাময়িকভাবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য