,

যুক্তরাষ্ট্রে বহুতল ভবনে আগুন, শিশুসহ নিহত ১৩

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। এর মধ্যে সাতজনই শিশু। কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় ফিলাডেলফিয়া শহরে চারতলা ভবনটিতে আগুন লাগে।

ফিলাডেলফিয়ার দমকল বিভাগের ডেপুটি কমিশনার ক্রেইগ মারফি বলেন, ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে। সে কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি আরও জানিয়েছেন, ঘটনাস্থল থেকে দুজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দমকল কর্মকর্তারা জানিয়েছেন, তাদের ৩৫ বছরের অভিজ্ঞতায় তারা এমন ভয়াবহ অগ্নিকাণ্ড আর দেখেননি।

ডেপুটি কমিশনার ক্রেইগ মারফি বলেন, এখনই বলা যাচ্ছে না যে কিভাবে আগুন লেগেছে। তবে তারা এ বিষয়ে তদন্ত করছেন বলে জানানো হয়।

তিনি বলেন, আমরা সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চালিয়ে যাচ্ছি। আমরা আমাদের সব কিছু একত্র করে কাজ করে যাচ্ছি। অগ্নিকাণ্ডের সতর্কতায় ওই ভবনে চারটি ডিটেক্টর ছিল। কিন্তু এর একটিও সে সময় কাজ করেনি বলে জানিয়েছেন তিনি।

ওই ভবনটি ফিলাডেলফিয়ার পাবলিক হাউজিং কর্তৃপক্ষের। অগ্নিকাণ্ডের সময় ৮ জন সেখান থেকে পালাতে সক্ষম হন।

দমকল বাহিনী জানিয়েছে, তারা স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান। সে সময় তারা দেখতে পান চারতলা ভবনটি তৃতীয় তলায় আগুন জ্বলছে। প্রায় ৫০ মিনিটের প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন তারা।

ওই ভবনটিতে ২৬ জন বাস করতেন। এর মধ্যে ৮ জন দ্বিতীয় তলায় এবং ১৮ জন তৃতীয় এবং চতুর্থ তলায় ছিলেন। তবে আগুন লাগার সময় সেখানে কতজন ছিলেন সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য