,

গোপন কক্ষে না গিয়ে উন্মুক্ত স্থানে ভোট

news-image

রাজবাড়ী প্রতিনিধি : সরকারি বিধি নিষেধ না মেনে রাজবাড়ী পাংশার পাট্টা ইউপির বয়রাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ২নং বুথে উন্মুক্ত স্থানেই ভোট দিচ্ছেন ভোটররা।

বুধবার (৫ জানুয়ারি) দুপুর পৌনে ২টায় কয়েকজন ভোটারকে উন্মুক্ত স্থানে ভোট দিতে দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, কয়েকজন ভোটার সহকারী প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট নিয়ে কাপড়ে ঘেরা নির্দিষ্ট স্থানে না গিয়ে ব্যালট বাক্সের পাশের ব্রেঞ্চে সবার সামনে সিল মারছেন। পরে ওই ব্যালট বাক্সে ফেলেন। এছাড়া এ কেন্দ্রে জাল ভোট দেওযারও অভিযোগ করেছেন কয়েকজন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটার জানান, মহিলারা একবার ভোট দিয়ে বাইরে গিয়ে হাতের কালি মুছে আবারও ভোট দিচ্ছেন। কেন্দ্রের ভেতর ও বাইরে ভোটারদের কাছে ভোট চাওয়া হচ্ছে।

তবে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার লিটন কুমার বিশ্বাস নিয়মিত প্রতিটি বুথে গেলেও কোনো অনিয়ম পাননি বলে জানান।

তিনি বলেন, উন্মুক্ত স্থানে ভোটের চিত্র দেখিনি। এছাড়া জাল ভোটের কোনো অভিযোগ পাইনি।

তিনি আরও জানান, কেন্দ্রে দুই হাজার ৪৩ ভোট। দুপুর পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে।

উল্লেখ্য, পাট্টা ইউপিতে হাসিবুর রহমান বরকত (মোটর সাইকেল), আব্দুর রব মুনা বিশ্বাস (নৌকা), রাজদুল ইসলাম (ঘোড়া), গোলাম মোস্তফা ললুসহ (আনারস) চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য