,

কেন্দ্রে দুই প্রার্থীর সংঘর্ষের মাঝে পড়ে নারী নিহত

news-image

নিউজ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে ভোটকেন্দ্রের পাশে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের মাঝে পড়ে সমেলা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বাঁচামারা ইউনিয়নের বাঁচামারা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।

নিহত সলেমা ওই এলাকার মাহাতাবের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা।

তানিয়া সুলতানা জানান, বাঁচামারা ইউনিয়নের ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ওই নারী মাঝে পড়ে নিহত হন।

স্থানীয়দের তথ্য মতে, ওই নারী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে।

উল্লেখ্য, পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের দৌলতপুর ও হরিরামপুর দুইটি উপজেলার ভোটগ্রহণ চলছে। হরিরামপুর উপজেলায় বেশ কয়েকটি কেন্দ্রে কয়েক দফা সংঘর্ষের কারণে সাময়িক ভোটগ্রহণ বন্ধ থাকে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য