,

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ, দলের অবস্থান জানালেন অলি

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে রাষ্ট্রপতির চলমান ‘অর্থহীন’ সংলাপে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। আজ বুধবার এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের অবস্থান জানাতে গিয়ে তিনি এ কথা জানান।

অলি আহমদ বলেন,‘রাষ্ট্রপতি ভালো মানুষ। কিন্তু তার কোনো ক্ষমতা নাই। তিনি সবচেয়ে ভাগ্যবান মানুষ, স্পিকার থেকে রাষ্ট্রপতি হয়েছেন। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের নামে যা হচ্ছে তা হলো চা চক্র। আগেও আলোচনা হয়েছে, কিন্তু কাঙ্খিত ফল আসেনি। এই সংলাপে যাওয়া অর্থহীন। চা খেতে এবং জনগণের টাকা নষ্ট করতে বঙ্গভবনে যাব না।’

নিজের আত্মসমালোচনা করে বিএনপির প্রভাবশালী সাবেক এই নেতা বলেন, ‘আজকের এই সংকটের পেছনে আমিও দায়ী। এজন্য জনগণের কাছে ক্ষমা চাই। ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়াতে যে প্রক্রিয়া হয়েছে তাতে আমারও অনেক ভূমিকা ছিল। তখন যদি আমি বুঝতাম তাহলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতাম।’

তিনি আরও বলেন,‘এরই মধ্যে সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। অনেকে বলেন, কেয়ারটেকার সরকার চাচ্ছেন। ক্ষমতায় যেতে এত তাড়াহুড়ো কেন? সকল প্রতিষ্ঠানে ভারসাম্য আনতে কাজ করতে হবে।’

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন-এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমদ, প্রেসিডিয়াম সদস্য ড. আওরঙ্গজেব বেলাল, ড. নিয়ামুল বশির, অ্যাডভোকেট মনজুর মোর্শেদ, সহ-সভাপতি ডক্টর আবু জাফর সিদ্দিকী, যুগ্ম মহাসচিব তমিজ উদ্দিন টিটু, বিলাল হোসেন মিয়াজি, অধ্যক্ষ মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন মানিক প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য