,

১৩ জেলায় নতুন ডিসি

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের ১৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জেলাগুলো হলো- গাজীপুর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, পিরোজপুর, রাজবাড়ী, নোয়াখালী, চুয়াডাঙ্গা, নীলফামারী, গাইবান্ধা, সিলেট, ঝিনাইদহ এবং চাঁপাইনবাবগঞ্জ।

প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) আনিসুর রহমানকে গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. মঞ্জুরুল হাফিজকে নারায়ণগঞ্জ, শিক্ষা উপমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. শাহগীর আলমকে ব্রাহ্মণবাড়িয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খালিদ মেহেদী হাসানকে নওগাঁর ডিসি করা হয়েছে।

আশ্রয়ণ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (উপসচিব) মোহাম্মদ জাহিদুর রহমানকে পিরোজপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু কায়সার খানকে রাজবাড়ী, স্বরাষ্ট্র মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) দেওয়ান মাহবুবুর রহমানকে নোয়াখালী, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খানকে চুয়াডাঙ্গার ডিসি করা হয়েছে।

এ ছাড়া নীলফামারীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নাফিসা আরেফিন, গাইবান্ধায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমান, সিলেটে ঝিনাইদহের ডিসি মো. মজিবর রহমান, ঝিনাইদহে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মনিরা বেগম এবং চাঁপাইনবাবগঞ্জে ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) এ কে এম গালিভ খান ডিসির দায়িত্ব পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য