,

৫০ যাত্রী নিয়ে বুড়িগঙ্গায় ট্রলারডুবি, নিখোঁজ অনেকে

news-image

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চের ধাক্কায় অন্তত পঞ্চাশ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। যাত্রীদের অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও অন্তত ৮ থেকে ১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ সাংবাদিকদের বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে অন্তত ৫০ জন যাত্রী নিয়ে ধর্মগঞ্জ খেয়াঘাট থেকে বক্তাবলী খেয়াঘাটে আসছিল। প্রচণ্ড কুয়াশায় আশে পাশে ভালোভাবে দেখা যাচ্ছিল না। ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি লঞ্চ ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়।’

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, খবর পেয়ে দ্রুত আমাদের কয়েকটি টিম নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে। স্থানীয় লোকজন আমাকে জানিয়েছে, ৮ থেকে ১০ জন ট্রলারের যাত্রী নিখোঁজ রয়েছে। আমাদের কাছে কিছু লোকজন দাবি করেছে তাদের স্বজন নিখোঁজ রয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে নিখোঁজের সংখ্যা জানার চেষ্টা করছি এবং উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য