,

মধ্যরাত থেকে বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি বন্ধ

news-image

নিউজ ডেস্ক : ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

কুয়াশার মাত্রা বেশি থাকায় দুর্ঘটনা এড়াতে এসব নৌযান চলাচল বন্ধ রাখা হয়।

কুয়াশা কেটে গেলেই সব নৌযান পুনরায় চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন।

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৭টা থেকে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করে। এবং ৮ থেকে ফেরি চালু হয়। নৌরুটে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে সকাল থেকে এসব নৌযান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এদিকে ঘাটে ঢাকাগামী যাত্রীদের ভিড় বাড়ছে বলে ঘাট সূত্র জানিয়েছে।

শিবচর হাইওয়ে পুলিশের একটি সূত্র জানায়, কুয়াশার কারণে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল সীমিত রয়েছে। যেসকল যানবাহন চলছে সেগুলো হেডলাইট জ্বালিয়ে কম গতিতে চলতে দেখা গেছে।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, কুয়াশার ঘনত্ব কেটে গেলে যেকোন সময় নৌযান চলাচল শুরু হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য