,

রংপুরে বাড়ছে আগুন পোহাতে গিয়ে দগ্ধের সংখ্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : গত এক সপ্তাহ ধরেই দেশে শীত বাড়ছে। সেইসঙ্গে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে বাড়ছে অগ্নিকাণ্ডও। গত এক সপ্তাহে রংপুরে আগুনে দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন। তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

গত বছর শীতে আগুন পোহাতে গিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়ে হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসক সহকারী অধ্যাপক এম এ হামিদ বলেন, হাসপাতালে ভর্তি আগুনে দগ্ধ ২৪ জন নারী-পুরুষ ও শিশুর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, গত শনিবার সকাল ৮টার দিকে চুলায় আগুন পোহাতে গিয়ে শাড়ির পেছনে আগুন লেগে যায় মিঠাপুকুরের সামসুন্নাহারের। দগ্ধ হয়ে তিনি এখন হাসপাতালে ভর্তি।

এছাড়া, ঠাকুরগাঁও সদর উপজেলার দগ্ধ সাহেরা খাতুন (৬৫)। ফজরের নামাজ পড়ার পর বাড়ির বাইরে আগুন পোহাতে গিয়ে শাড়ির পেছনে আগুন লাগে তারও। আগুনে তার শাশুড়ির শরীরও ঝলসে গেছে। তারা দুজনেই হাসপাতালে ভর্তি আছেন।

এদিকে, আগুন পোহাতে গিয়ে কুড়িগ্রামের রৌমারীর চরাঞ্চলে তসলিমার এবং পীরগঞ্জ উপজেলার লালদীঘি এলাকার মমতাজ উদ্দিনের শিশুপুত্র সালামের পাসহ শরীরে বিভিন্ন অংশ দগ্ধ হয়। তাদেরসহ জেলার বিভিন্ন এলাকায় এক সপ্তাহে ২৪ জন দগ্ধ হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু