,

আগামীকাল বন্ধ থাকবে ৭০৭ ইউনিয়নের ব্যাংক

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল বুধবার (৫ জানুয়ারি) ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগামীকাল দে‌শের ৪৮ জেলার ৯৫ উপ‌জেলার ৭০৭ ইউনিয়‌নে অবস্থিত সব তফসিলি ব্যাংকের শাখা বন্ধ রাখার নির্দেশ দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকগুলোকে এ নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকগু‌লোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন-ডিওএস এ নির্দেশনা পাঠিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ৭০৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে বুধবার (৫ জানুয়ারি) ভোট গ্রহণের দিন নির্বাচনী এলাকাধীন যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে সেসব স্থাপনায় ব্যাংকের কোনো শাখা, উপ-শাখা থাকলে তা বন্ধ রাখতে হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য