,

আজ মিমের বিয়ে

news-image

বিনোদন ডেস্ক : বিয়ে করছেন অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মীম। আজ মঙ্গলবার নিজ ধর্মরীতি মেনে বেশ আয়োজন করেই বিয়ের অনুষ্ঠান করতে যাচ্ছেন ঢাকাই ছবির এই নায়িকা। এর আগে গতকাল সোমবার মিমের গায়ে হলুদ সম্পন্ন হয়েছে।

অনেকটাই আড়াল করে বিয়ের আয়োজন করা হয়েছে। তবে এই অনুষ্ঠানে একাধিক শিল্পী, মডেল, পরিচালক উপস্থিত থাকবেন। গায়ে হলুদের অনুষ্ঠানেও কাছের কিছু মানুষ ও শোবিজের কিছু লোকজন উপস্থিত ছিলেন।

গত বছরের নভেম্বরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পারিবারিক আয়োজনে তার বাগদান সম্পন্ন হয়। ওইদিন রাতে হবু বরের সঙ্গে একটি ছবি ফেসবুক পেজে পোস্ট করে ভক্তদের এ খবর দেন মিম।

হবু বরের নাম সনি পোদ্দার; কুমিল্লার ছেলে। পেশায় একজন ব্যাংক কর্মকর্তা। মিম জানান, ছয় বছর ধরে তাদের পরিচয় ছিল। জন্মদিনে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন।

২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেকের পর বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য