,

হংকংয়ে বন্ধ হচ্ছে আরেকটি গণমাধ্যম

news-image

অনলাইন ডেস্ক : গণতন্ত্রপন্থী গণমাধ্যম স্টেট নিউজের অফিসে তল্লাশি এবং কর্মীদের আটকের পর প্রকাশনা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হংকংয়ের আরেকটি স্বাধীন গণমাধ্যম সিটিজেন নিউজ। আজ সোমবার এ সিদ্ধান্ত জানানো হয়। হংকংয়ের গণমাধ্যমের পরিবেশ ক্রমে অবনতি হচ্ছে উল্লেখ করে কর্মীদের নিরাপত্তার কথা ভেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সিটিজেন নিউজ।

হংকং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সিটিজেন নিউজের প্রধান প্রতিবেদক ক্রিস ইউং বলেন, খুব কম সময়ের মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হলো। স্টেট নিউজের সঙ্গে যা হয়েছে তা দেখে আমরা ভীত। এমন ঝুঁকিতে কাজ করা যায় না। ২০১৭ সালে সিটিজেন নিউজের যাত্রা শুরু হয়।

এর আগে গত সপ্তাহে স্টেট নিউজের নিউজরুমে তল্লাশি চালায় ২০০ পুলিশ। বাজেয়াপ্ত করা হয় সব সরঞ্জাম। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আটক করা হয় সাতজনকে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য