বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওমিক্রন: পুরুষদের চেয়ে বেশি ঝুঁকিতে নারীরা

news-image

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে পুরুষদের তুলনায় নারীরা বেশি ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ড. রোবেদ আমিন রবিবার (২ জানুয়ারি) এক ব্রিফিংয়ে বলেন, নতুন এ ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়া দেশগুলো থেকে পাওয়া তথ্যে এ ধরনের প্রবণতা দেখা গিয়েছে।

ওমিক্রন ভ্যারিয়েন্টের উৎপত্তিস্থল দক্ষিণ আফ্রিকা থেকে পাওয়া তথ্যে দেখা যায় নারী, শিশু এবং যুবকরা এতে বেশি আক্রান্ত হচ্ছে।

ড. রোবেদ জানান, যদিও প্রথমে ধারণা করা হয়েছিল রোগ প্রতিরোধ ক্ষমতা ভাল থাকায় তরুণদের ওমিক্রনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম, কিন্তু সে ধারণা ভুল প্রমাণিত হয়েছে।

তাছাড়া, ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কোনো টিকাই ১০০% কার্যকর নয় বলেও জানান তিনি। তার মতে, যারা ইতোমধ্যেই কোভিড প্রতিরোধক টিকার দুটি ডোজ নিয়েছেন, তাদের সে টিকার অ্যান্টিবডি সময়ের সঙ্গে কমে পেতে পারে এবং সেক্ষেত্রে তারা ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হতে পারে।

ষাটোর্ধ ব্যক্তিদের এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জড়িত সম্মুখ যোদ্ধাদের বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলেন, “আমরা টিকার বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিচ্ছি কারণ এতে টিকার অ্যান্টিবডির মাত্রা বাড়তে পারে যা ওমিক্রন প্রতিরোধে কার্যকর বলে মনে করা হচ্ছে।”

সাম্প্রতিক সময়ে কোভিড শনাক্তের হার ঊর্ধ্বমুখী হওয়া প্রসঙ্গে তিনি জানান, নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ার কারণেই আক্রান্তের সংখ্যা বাড়ছে। তিনি বলেন, গত সপ্তাহে পূর্ববর্তী সপ্তাহের তুলনায় ২০% বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি গত ৭ দিনে মৃতের সংখ্যাও বেড়েছে।

তিনি জানান, সরকার আগামী এক মাসে চার কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা করছে এবং এভাবে জুনের মধ্যে দেশের জনসংখ্যার ৮০% বা তার বেশি মানুষকে টিকার আওতায় আনা নিশ্চিত করবে।

গত ১১ ডিসেম্বর দেশে প্রথম ওমিক্রন শনাক্ত হয়েছিল জিম্বাবুয়ে ফেরত দুইজন নারী ক্রিকেটারের। জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটার (জিআইএসএআইডি) তথ্য অনুযায়ী, এরপর বিভিন্ন সময়ে আরও ৮ জনের দেহে করোনাভাইরাসের ওমিক্রন ধরন শনাক্ত হয়।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল