,

‘রেস্টুরেন্টে খেতে দেখাতে হবে টিকা সনদ’

news-image

দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ রোধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এই পদক্ষেপের অংশ হিসেবে রেস্টুরেন্টে বসে খাওয়ার ক্ষেত্রে টিকা সনদ দেখানো বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। যারা টিকা নেননি তারা রেস্টুরেন্টে খেতে পারবেন না বলেও জানান তিনি ।

সোমবার (৩ জানুয়ারি) ওমিক্রন প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে এ কথা জানান।

মন্ত্রী বলেন, টিকা নেননি এমন কোনো ব্যক্তিকে যদি কোনো রেস্টুরেন্ট সেবা দেয় তাহলে সেই রেস্টুরেন্টকে জরিমানা করা হবে। প্রাথমিকভাবে ১৫ দিন সময় দেওয়া হবে, তারপর সিদ্ধান্ত কার্যকর করা হবে।

এছাড়া, গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। কেউ মাস্ক ছাড়া গণপরিবহনে উঠলে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য