,

৩২ জেলায় বিএনপির নতুন কর্মসূচি চূড়ান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার অনুমতির দাবিতে নতুন কর্মসূচি চূড়ান্ত করেছেন দলটির স্থায়ী কমিটি। কর্মসূচির অংশ হিসেবে বাকি ৩২ জেলায় সমাবেশ করবে বিএনপি।

সোমবার রাতে দলের স্থায়ী কমিটি এক ভার্চুয়াল সভায় এ কর্মসূচি চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে এ কথা জানিয়েছেন স্থায়ী কমিটির এক সদস্য।

তিনি বলেন, ইতিপূর্বে আমরা ৩২ জেলায় সমাবেশ করেছি। এবার বাকি ৩২ জেলায় সমাবেশ করব। এরপর আবার আলোচনা করে অন্য কর্মসূচি ঘোষণা করা হবে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

গত বছরের ২০ ডিসেম্বর থেকে খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার অনুমতির দাবিতে সমাবেশের কর্মসূচি পালন করছে বিএনপি। সোমবার কক্সবাজারে জেলা বিএনপির নেতাকর্মীরা ১৪৪ ধারা ভেঙে সমাবেশ করেন। সেখানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এর আগে গত বছরের ২০ নভেম্বর ঢাকাসহ সারা দেশের জেলা ও মহানগরে গণ অনশন কর্মসূচি পালন করে দলটি। ওই বছরের ২২ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে বিএনপি। এরপর ২৪ নভেম্বর জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ করে দলটি।

উল্লেখ্য বিএনপির সমাবেশকে কেন্দ্র করে প্রথমে হবিগঞ্জ বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার ঘটনা ঘটে। এরপর পটুয়াখালী ও সিরাজগঞ্জে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নওগাঁ এবং ফেনীসহ কয়েকটি জেলায় ১৪৪ ধারা জারি করায় সমাবেশ হয়নি।

গত রবিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, ‘জেলা সমাবেশগুলোতে জনগণের অংশগ্রহণ দেখে ভয় পেয়ে আওয়ামী লীগ তাণ্ডব চালিয়েছে। ভবিষ্যতে বাকি জেলাগুলোতে বড় পরিসরে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সমাবেশে প্রকাশ্যে অস্ত্রধারীদের হামলা ভবিষ্যৎ রাজনীতিতে বিপজ্জনক অবস্থা তৈরি করবে।’

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড