,

কুমিল্লায় ট্রলারডুবে তিনজনের মৃত্যু, নিখোঁজ ১

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলার কাঁঠালিয়া নদীতে ট্রলারডুবে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে এক শিশু। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানান মেঘনা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম।

মারা যাওয়া তিনজন হলেন, কুমিল্লার তিতাস উপজেলার রায়পুর গ্রামের আব্দুল মতিন মিয়ার স্ত্রী জুলেখা আক্তার (৫৫), তার মেয়ের দুই নাতনি আয়েশা আক্তার (১২) ও মরিয়ম আক্তার (৭)। এ ছাড়া আরেক নাতনি তামান্না আক্তার (৫) নিখোঁজ রয়েছে। ট্রলারটি ডুবে গেলে নদীর পাড়ের পুরান বাটেরা গ্রামের লোকজন ১৩ যাত্রীকে উদ্ধার করে হাসাপতালে নিলে চিকিৎসক ওই তিনজনকে মৃত ঘোষণা করেন।

আক্তার হোসেন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ট্রলারটি দাউদকান্দির হাসনাবাদ থেকে তিতাসের দুধঘাটা দরিয়াকান্দির গ্রামে যাওয়ার সময় কাঁঠালিয়া নদীর অংশে পৌঁছালে হঠাৎ ডুবে যায়। এতে অতিরিক্ত যাত্রী ছিল।

চরকাঁঠালিয়া এলাকাটি বিচ্ছিন্ন হওয়ায় উদ্ধার কাজে দেরি হয়েছে বলে জানান মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর