,

নলকূপের পাশ দিয়ে বের হচ্ছে গ্যাস, চলছে রান্নার কাজও

news-image

নিজস্ব প্রতিবেদক : খুলনায় একটি গভীর নলকূপের পাশ থেকে উঠছে প্রাকৃতিক গ্যাস। ১৫ দিন ধরে মহানগরীর লবণচরা থানার মাথাভাঙ্গা রোডের কাজী পাড়ার জাহাঙ্গীর রাজের বাড়িতে মাটি থেকে এ গ্যাস বের হচ্ছে। দিয়াশলাই দিয়ে গ্যাসে আগুন ধরিয়ে রান্নার কাজও করেছেন বাড়ির মালিক।

সোমবার (৩ জানুয়ারি) দুপুরে বাড়ির মালিক জাহাঙ্গীর রাজ বলেন, ‘১৮-২০ দিন আগে ৮৭০ ফুট গভীর একটি নলকূপ বসাই। প্রথম দিকে শোঁ শোঁ শব্দ হতে থাকে। সবাই বলে বায়োগ্যাস। দিয়াশলাই দিয়ে জ্বালিয়ে দেখি আগুন জ্বলে। আজ খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ এসে দেখে গেছে। নলকূপের পাইপের পাশ দিয়ে গ্যাস উঠছে। সকালে ভাত রান্না ও পানি গরম করা হয়েছে এই গ্যাস দিয়ে।’

রাজের প্রতিবেশী মো. ইমাম উদ্দিন চৌধুরী বলেন, ‘খবর শুনে সেখানে গিয়ে দেখি টিউবওয়েলের পাইপের পাশ দিয়ে গ্যাস উঠছে। বালু সরিয়ে দেখেছি। গ্যাসলাইট জ্বালালে আগুন জ্বলছে।’

ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুলনার টুটপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম। তিনি বলেন, নলকূপের পাইপের পাশ দিয়ে গ্যাস বের হচ্ছে। মাটি সরালে গ্যাসের চাপ বেশি হচ্ছে। এ গ্যাস দিয়ে ওই বাড়ির লোকজন পানি গরমও করেছেন।

তিনি আরও বলেন, প্রথমে ধারণা করা হয়েছিল টিউবওয়েলের পাইপ বসাতে কাঁচা গোবর দেওয়ার কারণে বায়োগ্যাস। কিন্তু এখন দেখা যাচ্ছে এটা থেকে এলপি গ্যাসের গন্ধ আসছে। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা প্রাকৃতিক গ্যাস। এখন পর্যবেক্ষণ টিম ও খনিজ বিষয়ে অভিজ্ঞতরা এসে পরীক্ষা করে বিস্তারিত জানাতে পারবেন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়