,

নিশো-ফারিণের ‘সিন্ডিকেট’ শুরু, থাকছেন নাজিফা তুষিও

news-image

বিনোদন প্রতিবেদক : নতুন বছরের দ্বিতীয় দিনেই শুরু হলো ‘সিন্ডিকেট’ ওয়েবের শুটিং। ক্রাইম থ্রিলার এ সিরিজে অভিনয় করছেন আফরান নিশো, তাসনিয়া ফারিণ। দুজনেই রোববার থেকে শুটিংয়ে অংশ নিয়েছেন।

এরমধ্যে জানা গেলো, নতুন করে এই সিরিজে যুক্ত হয়েছেন নাজিফা তুষি। এমনটাই জানালেন নির্মাতা শিহাব শাহীন।

তিনি বাংলাদেশ জার্নালকে বলেন, ‘সিন্ডিকেট’ সিরিজটিতে দুটি কেন্দ্রীয় নারী চরিত্র রয়েছে। একটি করছে ফারিণ অন্যটি তুষি। নিশো-ফারিণ শুটিং শুরু করেছে। তুষি কিছুদিনের মধ্যেই যোগ দেবে।

শিহাব শাহীন আরও বলেন, ‘সিন্ডিকেট’শব্দটাই নেগেটিভ, যেটার পেছনে থাকে দুর্নীতি। এসব দুর্নীতি-ই এই গল্পে উঠে আসবে। এর বেশি এখন কিছু বলতে চাই না।’

ঢাকা ছাড়াও বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন হবে। ওটিটি প্লাটফর্ম চরকির জন্য নির্মিত এ সিরিজে আরও অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ, রাশেদ মামুন অপু, নাসির উদ্দিন খান, বড়দা মিঠু, এলিনা শাম্মী প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য