,

‘ওমিক্রন দ্রুত ছড়ায়, তবে ভাইরাল জ্বরের মতো দুর্বল’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে বেশ কিছু তথ্য সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, ‘ওমিক্রন ধরন দ্রুতই ছড়িয়ে পড়ে। তবে এর উপসর্গ ভাইরাল জ্বরের মতো মৃদু।’

এনডিটিভি অনলাইন জানায়, সোমবার তিনি লোকজনকে ভীত না হওয়ারও আহ্বান জানিয়েছেন। এমন এক পরিস্থিতিতে তিনি এ অভয় বাণী শুনালেন যখন ভারতে ওমিক্রনের জেরে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে।

ভারতের বার্তাসংস্থা এএনআই জানায়, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে এ রোগের লক্ষণ বেশ মৃদু। ভাইরাস দুর্বল হয়ে পড়েছে। এটা অনেকটা ভাইরাল জ্বরের মতো। তবে সতর্কতা জরুরি। তথাপি ভয় পাওয়ার কোনো কারণ নেই।’

তিনি বলেন, এটা দেখা গেছে যে, ওমিক্রন ডেল্টা ধরনের মতো এতো প্রাণঘাতি নয়। যোগী বলেন, ওমিক্রন আক্রান্তরা চার থেকে পাঁচ দিনে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। তিনি বলেন, ‘গত মার্চ ও এপ্রিলে ডেল্টা ধরন থাকাকালে এটা দেখা গেছে যে, লোকজন সুস্থ হতে ১৫ থেকে ২৫ দিন সময় নিচ্ছে। রোগীদের ক্ষেত্রে কোভিড জটিলতাও দেখা গেছে। যা হোক, ওমিক্রনের ক্ষেত্রে এটা হচ্ছে না।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য