,

প্রাইভেটকারের যাত্রী যখন গরু!

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : রাস্তার পাশে চাকা নষ্ট হয়ে পড়ে ছিল প্রাইভেটকারটি। আশেপাশেও কেউ নেই। এভাবে দীর্ঘক্ষণ সেটি পড়ে থাকতে দেখে উঁকি দিলেন কয়েকজন। ভেতরের দৃশ্য দেখে চক্ষু তাদের চড়কগাছ, ভেতরে যাত্রীর আসনে বসে আছে তিনটি গরু!

আজ রোববার ভোরে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তারাকান্দা উপজেলার গোপালপুর বাজারে দেখা যায় এমন দৃশ্য। এরপর স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে গরুসহ প্রাইভেটকারটি জব্দ করে।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, ধারণা করা হচ্ছে- আশপাশের কোনো এলাকা থেকে গরুগুলো চুরি করা হয়েছিল। কেউ যেন সন্দেহ না করে তাই এগুলোকে প্রাইভেটকারে তোলে চক্রটি। কিন্তু চাকা নষ্ট হওয়ায় ধরা পড়ার ভয়ে তারা গরু ও প্রাইভেটকারটি রেখে কেটে পড়ে।

কাউকে সনাক্ত করা গেছে কিনা, এমন প্রশ্নে ওসি বলেন, প্রাইভেটকারটি বেশ পুরোনো ও ভাঙাচোরা। গাড়ির কোনো রেজিস্ট্রেশন নম্বর নেই।

জব্দ করা গরুর বিষয়ে ওসি জানান, আশপাশের বিভিন্ন এলাকায় বিষয়টি জানানো হয়েছে। যাদের গরু, তারা উপযুক্ত প্রমাণ দেখিয়ে সেগুলো নিয়ে যেতে পারবেন।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি