,

প্রথম আইটেম গান দিয়েই সামান্থার বিশ্বরেকর্ড

news-image

বিনোদন ডেস্ক : ক্যারিয়ারে দুর্দান্ত সময় পার করছেন দক্ষিণের তারকা অভিনেত্রী সামান্থা রুথপ্রভু। একের পর এক কাজ দিয়ে বাজিমাত করে যাচ্ছেন ৩৪ বছর বয়সী এই তারকা। সিনেমা, ওয়েব কন্টেন্টের পাশাপাশি এবার আইটেম গার্ল হয়েও মাতিয়ে দিয়েছেন তিনি।

সম্প্রতি মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের সিনেমা ‘পুষ্পা’। এ ছবিতে ‘ও আন্তাভা’ শিরোনামের আইটেম গানে কোমর দুলিয়েছেন সামান্থা। গত ১৮ ডিসেম্বর ইউটিউবে প্রকাশ পেয়েছে গানটি।

আর প্রকাশের পর থেকেই এটি ঝড় তুলেছে সারা দুনিয়াজুড়ে। যার ফলে সামান্থা অভিনীত আইটেম গানটি বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার ওপরে ঠাঁই করে নিয়েছে! বিস্ময় করা তথ্যই বটে।

গত ২৬ ডিসেম্বর ইউটিউব তাদের ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটে ‘বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিও’-এর তালিকা প্রকাশ করেছে। যা শ্রোতাদর্শকের মতামতের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে। সে তালিকায় শীর্ষে রয়েছে ‘ও আন্তাভা’।

সামান্থার এই লিরিক্যাল ভিডিওটি ইউটিউবে এখন পর্যন্ত দেখা হয়েছে ৪ কোটিরও বেশিবার।

তামিল, তেলেগু ভাষার পাশাপাশি হিন্দিতেও প্রকাশ পেয়েছে ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানটি। হিন্দি সংস্করণটিতে কণ্ঠ দিয়েছেন কণিকা কাপুর। লিখেছেন রাকীব আলম।

গানটিতে সুর করেছেন দেবী শ্রী প্রসাদ। তেলেগু ভাষার সংস্করণটি এই তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য